01:13:38 pm
Sunday, August 23

‘জাতি হিসেবে শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশ’

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে দাঁড়িয়ে জাতি হিসেবে বাংলাদেশ নিজের অবস্থান শক্ত করেছে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার সাবেক পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী এবং বর্ষীয়ান রাজনীতিবিদ বব কার।

এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ।


সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে দুইটি বিষয়কে খুবই জোর দিয়ে দেখছে। একটি হলো, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি। এ বিষয়ে জোর দেয়ার কারণে দেশটির জনগণ দরিদ্রতা থেকে বেরিয়ে আসতে পেরেছে এবং ঈর্ষণীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। এছাড়াও ভবিষ্যতে আরও উন্নতির জন্য দেশটি প্রতিজ্ঞাবদ্ধ। সেটিও অর্জন করা সম্ভব। 

‘দ্বিতীয় বিষয়টি হলো, নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়ানোয় বাংলাদেশ বেশ জোর দিয়েছে। যেমন, রোহিঙ্গাদের পাশে বাংলাদেশ দাঁড়িয়েছে। যারা নাগরিকত্ব হারিয়ে নিজ দেশে নির্যাতনের শিকার হয়েছে। সেই মানুষের পক্ষে বাংলাদেশ দাঁড়িয়েছে। তারা তাদের সম্পূর্ণ দেখভাল করছে। এর ফলে মানবিক একটি রাষ্ট্র হয়ে উঠছে দেশটি।’

বাংলাদেশের স্বাধীনতার বিষয়ে তিনি বলেন, অত্যন্ত নাটকীয় পরিস্থিতির মধ্যে বাংলাদেশের সৃষ্টি হয়। ১৯৭১ সালে বাংলাদেশের জনগণ নিজেদের ক্ষমতার আকাঙ্ক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছে।

বব কার বলেন, ইসলামাবাদের সামরিক শাসক ১৯৭১ সালে বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) সঙ্গে যা ঘটিয়েছিল একজন তরুণ হিসেবে সেই দৃশ্যের সাক্ষী হয়েছিলাম। বঙ্গবন্ধু দেশ স্বাধীনের জন্য ১৪ বছর কারাভোগ করেছেন। পরবর্তীতে তিনিই জাতির প্রতিষ্ঠাতা ও অপরিহার্য হিসেবে জাতিকে পথ দেখান।

Share this post

Join the conversation