01:13:33 pm
Sunday, August 23

বিয়ের পিঁড়িতে বসছেন প্রভাস-কৃতি!

বেশ কিছুদিন ধরে প্রভাস আর কৃতির ‘প্রেম’ নিয়ে বলিপাড়ায় ফিসফাস চলছে। প্রভাস নাকি ‘আদিপুরুষ’ ছবির সেটে হাঁটু গেড়ে বসে কৃতিকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। আর কৃতির হৃদয়ে নাকি এই দক্ষিণি সুপারস্টারের জন্য প্রেম বাসা বেঁধেছিল। এসব পুরনো খবর- নতুন খবর হলো রাহুল-আথিয়া, সিদ্ধার্থ-কিয়ারার পর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে প্রভাস ও কৃতি শ্যানন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আগামী সপ্তাহেই বিয়ের কাজটি সম্পন্ন করবেন এই তারকা জুটি। বিয়ের এই সম্পূর্ণ আয়োজন হবে মালদ্বীপে। তাদের ঘনিষ্ঠজন থেকে শুরু করে বলিউডপাড়ায় সবার মুখে মুখে এখন এ কথাই ভেসে বেড়াচ্ছে।

দু’দিন আগেই বিয়ের কাজ সম্পন্ন করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। এবার বলিউডে সবার দৃষ্টি প্রভাস ও কৃতির দিকে। কয়েকমাস ধরেই বিয়ের গুঞ্জন চলছে তাদের। যদিও বিয়ের বিষয়ে কোনো মন্তব্য করেননি দু’জনই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে তুমুল আলোচনা।

অনেকটা যেচে এসে প্রভাস-কৃতির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এক সিনে সমালোচক সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, তারকারা সবসময় বিয়ের বিষয়ে অস্বীকার করে। তারপর দেখা যায়, নির্দিষ্ট দিনে তারা বাগদান বা বিয়ে করছেন। প্রভাস ও কৃতির বিষয়টির এমনি একটি ঘটনা হবে। তারা মালদ্বীপে বিয়ে পর্ব সারবেন। 

তবে এক্ষেত্রে প্রভাস-কৃতির মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পক্ষ বিয়ের বিষয়টি স্রেফ উড়িয়ে দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একদিকে যখন বাদানুবাদ চলছে অন্যদিকে যদি সিদ্ধার্থ ও কিয়ারা বিয়ের আগের ঘটনা পর্যালোচনা করা হয় তবে চলতি বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না একেবারে। প্রভাস-কিয়ারা জুটির ঘনিষ্ঠজনেরাও এ বিষয়ে নেগেটিভ কোনো মন্তব্য করেননি।

প্রভাস ও কৃতির লুকোচুরি এবং ঘনিষ্ঠজনদের অবস্থান মিলিয়ে আগামী সপ্তাহে তাদের বিয়ের বিষয়টি এখনও বাতিল করা যাচ্ছে না। তবে সময়ই বলে দেবে এ দু’জনের ক্ষেত্রে আসলেই কি ঘটতে চলেছে।

Share this post

Join the conversation