01:13:40 pm
Sunday, August 23

আমেরিকার ভিসা জালিয়াত চক্রের ৬ সদস্য গ্রেফতার

অর্থের বিনিময়ে চুক্তি করে অভিনব প্রতারণার মাধ্যমে আমেরিকান ভিসা নিয়ে জালিয়াতির অভিযোগে একটি চক্রের ছয় জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার বেলা আড়াইটার দিকে আমেরিকান অ্যাম্বাসির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন—  মো. আবু বক্কর (৪৮), মো. সাইফুল ইসলাম (৪০), মোহাম্মদ শাহরিয়ার বিক্রম (৩১), মোহাম্মদ আজিজুর রহমান (৪৯), মো. খাইরুল কবির (৩৪) ও সাদাকুর রহমান (৪১)। 

জানা গেছে, বুধবার বেলা আড়াইটায় ভিসা সংক্রান্ত দালাল চক্রটিকে সন্দেহ করে আমেরিকান আরএস ও কনস্যুলার মাইকেল লি। পরে অ্যাম্বাসির উত্তর ভিসা গেট থেকে জিজ্ঞাসাবাদের জন্য কর্তব্যরত পুলিশ সদস্যদের সহযোগিতায় আমেরিকান অ্যাম্বাসির ভেতরে হয় তাদের। জিজ্ঞাসাবাদে তারা জানান, ভিসা জনিত কাজের সহযোগিতা এবং ভুয়া কাগজপত্র প্রস্তুতি করে ভিসা নিয়ে আসেন তারা। পরে ছয়জনকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

গুলশান থানার ওসি বি এম ফরমান আলী বলেন, আমেরিকান ভিসা জালিয়াতির অভিযোগে বুধবার রাত সাড়ে নয়টার দিকে ছয়জনের বিরুদ্ধে  মামলা করেছেন আমেরিকান আরএস ও কনস্যুলার মাইকেল লি। মামলা নং-৭। ধারা  ৪২০/৪৬৭/ ৪৬৮/ ৪৭১। আসামিরা বর্তমানে ডিবির হেফাজতে রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হয়েছে। 

Share this post

Join the conversation