01:14:26 pm
Sunday, August 23

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশ স্থগিত

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতদের প্রতি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করে পূর্বনির্ধারিত সমাবেশ স্থগিত করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। 

বৃহস্পতিবার বিকেল ৩টায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে পল্লবী ১২ নং লালমাঠ, পুরাতন পল্লবী থানার সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানির ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিত করল মহানগর উত্তর আওয়ামী লীগ। 

সংগঠনের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এক শোক বিবৃতিতে তুরস্ক ও সিরিয়ায় হাজার হাজার মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

একইসঙ্গে তারা সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করার জন্য অনুরোধ জানিয়েছে, দফতর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার বাপ্পি সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Share this post

Join the conversation