শ্রীদেবীর জীবনী নিয়ে বই
প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীকে নিয়ে বই প্রকাশিত হতে যাচ্ছে। অভিনেত্রীর স্বামী প্রযোজক বনি কাপুর বুধবার জানিয়েছেন, শ্রীদেবী-দ্য লাইফ অব আ লিজেন্ড’ শিরোনামে একটি বই আসছে। গবেষক, লেখক এবং কলামিস্ট ধীরাজ কুমার এই বইটি লিখেছেন।
বনি কাপুর আরও বলেন, তার চোখে শ্রীদেবী ছিলেন প্রাকৃতিক শক্তি। তার শিল্পকলা পর্দায় ভক্তদের সঙ্গে ভাগ করতে পেরে খুশি হতেন শ্রীদেবী। রুপালি পর্দার বাইরে ব্যক্তিগতভাবেও একজন ভালো মনের মানুষ ছিল ও। আর ধীরাজ কুমারকে পরিবারের সদস্য বলেই মনে করত শ্রীদেবী। ওয়েস্টল্যান্ড বুকস থেকে প্রকাশিত হবে শ্রীদেবীর এই বায়োগ্রাফি। বইতে শ্রীদেবীর জীবনের নানা জানা-অজানা বিষয় তুলে ধরা হবে। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি ৫৪ বছর বয়সে মারা যান শ্রীদেবী। অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে চীনে ‘ইংলিশ ভিংলিশ’ মুক্তি পেতে চলেছে। প্রায় ৬ হাজার প্রেক্ষাগৃহে দেখা যাবে গৌরী শিন্ডে পরিচালিত এই ছবি।
১৯৭৮ সালে নায়িকা হিসেবে বলিউডে অভিষেক হয় শ্রীদেবীর। পাঁচ দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় এবং হিন্দি ভাষায় ৩শটিরও বেশি ছবিতে কাজ করেছেন শ্রীদেবী। পদ্মশ্রী, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ফিল্মফেয়ার পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন অভিনেত্রী।
- Tags:
- শ্রীদেবী

Join the conversation