সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের ভিডিও ভাইরাল
কয়েক দিন আগে সাত পাকে বাঁধা পড়েছেন বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ ও কিয়ারা। বিয়ের দিন দুজনই বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন। গতকাল শুক্রবার কিয়ারা তার ইনস্টাগ্রামে বিয়ের ভিডিও প্রকাশ করেছেন। আর তা দেখে মুগ্ধ নেটিজেনরা। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে।
সেই ভিডিওতে দেখা গেছে, গোলাপি লেহেঙ্গা আর হীরে-পান্নার গহনায় সেজে বিয়ের মণ্ডপের দিকে এগিয়ে আসছেন কিয়ারা। আর সেই সঙ্গে বাজছে তার আর সিদ্ধার্থের ‘শেরশাহ’ সিনেমার রাঞ্জানা গানটি। সবাইকে সাক্ষী রেখে একে অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলেন। চারপাশে গোলাপের পাপড়ির বর্ষণ নেমে এলো। ‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকেই দুজনের ঘনিষ্ঠতা বাড়ে। বিয়ের পর সিদ্ধার্থের দিল্লির বাড়িতে পৌঁছেছেন কিয়ারা। গৃহে প্রবেশের সময় ঢোলের তালে নাচতেও দেখা যায় নবদম্পতিকে।
শোনা যাচ্ছে, ৮০ কোটি টাকাতেই বিয়ের ভিডিও এবং ছবি বিক্রি করেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। অ্যামাজনে বলিউড ওয়েডিংস সিরিজেই দেখানো হবে এই বিয়ে। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি সিদ্ধার্থ ও কিয়ারা।
- Tags:
- সিদ্ধার্থ-কিয়ারা

Join the conversation