ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’
বিশ্বের দূষিত শহরের তালিকায় শনিবার সকালে ঢাকা শীর্ষে উঠে এসেছে। সকাল ৮টা ৫৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৩৭০ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’।
আগের দিন শুক্রবার সকাল সাড়ে ৯টায় শহরগুলোর মধ্যে দূষিত বাতাসে শীর্ষে ছিল ঢাকা। তার আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫৪ মিনিটে বাতাসের নিম্নমানে ১০০টি শহরের মধ্যে প্রথম অবস্থানে ছিল দেশের সবচেয়ে জনবহুল নগরী। র্যাঙ্কিংয়ে শনিবার সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল ভারতের মুম্বাই ও দিল্লি। স্কোর ১৯৮ নিয়ে চতুর্থ চীনের রাজধানী বেইজিং এবং পঞ্চম স্থানে থাকা উত্তর মেসিডোনিয়ার স্কোপজের স্কোর ১৮৪।
নির্দিষ্ট স্কোরের ভিত্তিতে কোনো শহরের বাতাসের ক্যাটাগরি নির্ধারণের পাশাপাশি সেটি জনস্বাস্থ্যের জন্য ভালো নাকি খারাপ, তা জানায় আইকিউএয়ার। কোম্পানিটি শূন্য থেকে ৫০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘ভালো’ ক্যাটাগরিতে রাখে। অর্থাৎ এ ক্যাটাগরিতে থাকা শহরের বাতাস জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়।
১০১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য 'অস্বাস্থ্যকর' বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে 'খুব অস্বাস্থ্যকর' বলা হয়। আর ৩০১ থেকে ৪০০ এর এর মধ্যে থাকা একিউআইকে 'ঝুঁকিপূর্ণ' বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ি করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ এবং বিষণ্নতার ঝুঁকি।

Join the conversation