গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, আরোহী নিহত
টাঙ্গাইলের সখিপুরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই জন। হতাহতদের বাড়ী গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজ মাওনা গ্রামে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সখিপুর উপজেলার সোনাতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতের চাচা শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছে।
হতাহতরা হলেন— শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা গ্রামের সফিকুল ইসলামের ছেলে শিশির (১৫), নজরুল ইসলামের ছেলে রাহাত ইসলাম (১৫) এবং শহীদ মিয়ার ছেলে জাহিদ মিয়া (১৫)। তাদের মধ্যে গুরুতর আহত শিশিরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত রাহাত ও জাহিদকে শ্রীপুরের মাওনা লাইফ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। তারা নিজ মাওনা উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণির শিক্ষার্থী।
হতাহতদের প্রতিবেশি চাচা শামীম হোসেন জানান, দুপুরের পর তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। নিজ মাওনা-সখিপুর সড়কের সোনাতলা বাজারে কাছাকাছি পৌছলে দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেল সড়কে ছিটকে পড়ে, এতে তারা আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্রীপুরের মাওনা লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে আসে।
শ্রীপুরের মাওনা লাইফ কেয়ার হাসপাতালের ব্যবস্থাপক মাহমুদুল হাসান জানান, তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে রাহাত ইসলাম ও জাহিদ মিয়াকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গুরুতর আহত শিশিরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে নিহতের স্বজনেরা তাকে নিশ্চিত করেছে।

Join the conversation