জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
জয়পুরহাটে ভটভটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী সানজিদ হোসেন আলিফ (২০) নামে এক কলেজছাত্র মারা গেছেন। শনিবার দুপুরে জেলা শহরের প্রস্তাবিত সিমেন্ট কারখানা প্রকল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জয়পুরহাটে ভটভটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী সানজিদ হোসেন আলিফ (২০) নামে এক কলেজছাত্র মারা গেছেন। শনিবার দুপুরে জেলা শহরের প্রস্তাবিত সিমেন্ট কারখানা প্রকল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলিফ জয়পুরহাট পৌর শহরের শান্তি নগর মহল্লার আল-আমীন হোসেনের ছেলে। তিনি জয়পুরহাটের মঙ্গলবাড়ী এম এম ডিগ্রি কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আলিফ বাড়ি থেকে মোটরসাইকেলে খনজনপুর এলাকার দিকে যাচ্ছিলেন। পথে জয়পুরহাট-মঙ্গলবাড়ী সড়কের গুলশান মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলিফ মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।