বান্ধবীর স্বামীকে বিয়ে করে সমালোচনার মুখে হানসিকা
গেল বছরের শেষদিকে দীর্ঘদিনের প্রেমিক ব্যবসায়ী সোহেল খাটুরিয়াকে বিয়ে করেন দক্ষিণি অভিনেত্রী হানসিকা মাতয়ানি। গত শুক্রবার ওটিটিতে মুক্তি পেয়েছে ‘হানসিকা’স লভ শাদি ড্রামা। কীভাবে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন হানসিকা সবকিছুই উঠে এলো অনুষ্ঠানে।
এদিকে বিয়ে করেই সমালোচনার মুখে পড়েন হানসিকা। শুধু তা-ই নয়, তার স্বামী সোহেল খাটুরিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। কেউ কেউ সোহেলের প্রথম স্ত্রীর প্রসঙ্গ তোলেন। তার নাম রিঙ্কি। জানা যাচ্ছে, হানসিকা এবং রিঙ্কি পরস্পরের খুব ভালো বন্ধু ছিলেন। কয়েক বছর আগে রিঙ্কি এবং সোহেলের বিয়েতে উপস্থিত ছিলেন হানসিকা। এই খবর চাউর হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার মুখে পড়েন অভিনেত্রী। রিঙ্কির ঘর ভাঙার জন্য দায়ী করেন হানসিকাকে। প্রিয় বন্ধুর স্বামীকে হানসিকা ছিনিয়ে নিয়েছেন, এমন কথাও ওঠে। এ প্রসঙ্গে নিয়ে কথা তোলেন হানসিকা ও সোহেল।
সোহেল বলেন, খবরটি ভুলভাবে পরিবেশিত হয়েছে। হানসিকার কারণে আমার সংসার ভাঙার খবর সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন।
হানসিকাও চুপ করে থাকেননি। তিনি বলেন, আমি সেই মানুষটিকে চিনতাম, এটা আমার দোষ হতে পারে না। আমি পরিচিত মুখ বলে আমাকে দোষী বলে লাগিয়ে দেওয়া সাধারণ লোকের পক্ষে খুবই সহজ। তিনি আরও জানিয়েছেন, ‘সেলিব্রিটি’ হওয়ার মূল্য চোকাতে হচ্ছে তাকে। ২০১৪ সালে সোহেলের প্রথম বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে তাদের ছবিতে হানসিকাকে দেখা গিয়েছিল। সেখান থেকেই জল্পনার শুরু।

Join the conversation