07:18:56 am
Saturday, August 22

আল হিলালকে উড়িয়ে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

ব্রাজিলিয়ান দল ফ্ল্যামেঙ্গোকে হারিয়ে প্রথম সৌদি দল হিসেবে ফাইনালে উঠেছিল আল হিলাল। তবে সৌদির এই ক্লাবকে শিরোপা জিতার থেকে বঞ্চিত করল লস ব্লাঙ্কোসরা।

৫-৩ গোলের বড় জয়ে রেকর্ড পঞ্চমবারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে জোড়া গোল করেন ভিনিসিউস ও ভালভেরদে, অন্যটি বেনজেমা। আল হিলালের প্রথম গোলটি করেন মুসা মারেগা। জোড়া গোল করেন লুসিয়ানো ভিয়েতো।

৮ গোলের এই ফাইনালে শুরু করে মাদ্রিদ। ১৩ মিনিটে বেনজেমার পাসে ডি বক্সে বল পান ভিনিসিউস। জালে জড়ান বল। পাঁচ মিনিটের মধ্যে আবার স্কোরশিটে পরিবর্তন আনে রিয়াল মাদ্রিদ। এবার লুকা মদ্রিচের ক্রস থেকে শুরু হয় আক্রমণ। রাইট উইং থেকে তার করা ক্রস ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হয় হিলালের রক্ষণ। বক্সের মাথায় ফিরতি বল পাওয়া ভালভার্দে গোল করেন। ম্যাচের ২৬ মিনিটে  গোল করেন আল হিলালের মুসা মারেগা। 

দ্বিতীয়ার্ধে গোল পান বেনজেমা। ৫৪ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক পাসে তাকে বল পাস ভিনি। দ্রুতগতির এক শটে সেই বল জালে জড়ান বেনজেমা। কয়েক মিনিটের মধ্যে নিজের দ্বিতীয় গোল করেন ভালভার্দে।   

৬৩ মিনিটে ভিয়েটোর গোলে আল হিলাল ম্যাচে ফেরার চেষ্টা করলেও বক্সের ভেতর সেবায়োসের পা থেকে বল নিয়ে বাঁকানো এক শটে গোলরক্ষককে পরাস্ত করেন ভিনিসিয়াস। স্কোরলাইন নিয়ে যান ৫-২ তে। 

৭৯ মিনিটে ব‍্যবধান কমান ভিয়েতো। সতীর্থের কাছ থেকে গোলমুখে বল পেয়ে ৩৬০ ডিগ্রি ঘুরে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার। বাকি সময়ে রিয়ালকে বেশ চাপে রাখলেও গোলের দেখা পায়নি আল হিলাল। ৫-৩ গোলে জয়ের হাসিতেই মাঠ ছাড়ে আনচেলত্তির দল।

Share this post

Join the conversation