05:32:09 pm
Sunday, August 23

মানসিকভাবে ভেঙে পড়েছেন প্রভা

অভিনয়ে নিয়মিত দেখা যাচ্ছে না অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। বর্তমানে পরিবার নিয়ে ঘুরে বেড়ান দেশ-বিদেশে। কয়েক দিন আগে থাইল্যান্ড ভ্রমণের বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। এর আগে গত বছরের শেষ দিকে নেপাল থেকে ঘুরে এসেছিলেন প্রভা। 
 
সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন, তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। প্রভা ইনস্টাগ্রামের এক পোস্টে জানিয়েছেন, তার এই মানসিক যন্ত্রণার কারণ ভুয়া টিকটক অ্যাকাউন্ট। প্রভার দাবি, টিকটকে তিনি কোনো অ্যাকাউন্ট পরিচালনা করেন না। যতগুলো প্রোফাইল রয়েছে, সবই ভুয়া। তাই এগুলো মুছে দেওয়ার জন্য সবার সহযোগিতাও চাইলেন তিনি। 
 
একটি ভুয়া অ্যাকাউন্টের স্ক্রিনশট পোস্ট করে প্রভা লিখেন, ‘এটা আমার জন্য অনেক বড় ট্রমা। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। কারণ যে মানুষগুলো এই আইডিগুলো ব্যবহার করছে, তাদের কোনো সৎ উদ্দেশ্য নেই। বরং এদের অসৎ উদ্দেশ্য। এরা খুব দৃষ্টিকটুভাবে আমাকে দেখানোর চেষ্টা করে। যেটা আমার উদ্দেশ্য নয়। আপনারা আমাকে সাহায্য করুন, আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। আমার উদ্দেশ্য কখনোই এত দৃষ্টিকটু হয়ে আপনাদের কাছে নিজেকে প্রদর্শন করা নয়।’ 
 
প্রভার এই পোস্টে অনেকেই তাকে বিষয়টি সমাধানের জন্য পরামর্শ দিয়েছেন।
 
Share this post

Join the conversation