11:59:22 pm
Thursday, August 20

যিশুর মূর্তির ওপর বজ্রপাত, ভক্তরা বলছে ‘অলৌকিক’

ব্রাজিলের রিও ডি জেনিরোতে অবস্থিত ১০০ ফুট দৈর্ঘ্যের যিশু খ্রিস্টের বিখ্যাত “ক্রাইস্ট দ্য রিডিমার” মূর্তিতে সম্প্রতি একটি আশ্চর্যজনক বজ্রপাত আঘাত হেনেছে। ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তিটি বিশ্বের সবচেয়ে বড় যিশুর প্রতিকৃতি যা কর্কোভাডো পাহাড়ে রিও থেকে প্রায় ২,০০০ ফুট উপরে অবস্থিত।

গত শুক্রবার ব্রাজিলের উপকূলে আঘাত হানা একটি ঝড় চলাকালীন সময়, মুহূর্তের মধ্যেই একটি বজ্রপাত মূর্তিটির মাথায় আঘাত করে এবং ভাস্কর্যটিকে ঐশ্বরিক রুপ দেয়।

ফার্নান্ডো ব্রাগা নামে এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এ ঘটনার কিছু ছবি ও ভিডিও আপলোড করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘অলৌকিক আলো’। আজ শুক্রবার।’ ১০ ফেব্রুয়ারি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট এবং ৭টা ৩ মিনিটে বজ্রপাত হয় ‘ক্রাইস্ট দ্য রিডিমার’ নামে ওই মূর্তির উপর। তবে এত বড় বজ্রপাতের পরও মূর্তিটি সম্পূর্ণ অক্ষত আছে বলে দাবি করা হচ্ছে। আর এতেই ভক্তরা বলছেন, এটি কোনো সাধারণ বজ্রপাতের ঘটনা নয়। এটি আসলে একটি অলৌকিক আলো।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Fernando Braga (@fsbragaphotos)

অবশ্য এই মূর্তির ওপর বজ্রপাতের ঘটনা এটিই প্রথম নয়। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালে আরও একবার বজ্রবিদ্যুৎ আছড়ে পড়েছিল বিশাল এ মূর্তির মাথায়। সেই ঘটনায় মূর্তির বুড়ো আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপর সেটিকে মেরামতও করা হয়।

‘ক্রাইস্ট দ্য রিডিমার’ নামে যিশু খ্রিস্টের এই মূর্তিটি কর্কোভাডো পাহাড়ের উপর ভূপৃষ্ঠ থেকে ২ হাজার ফুট উচ্চতায় অবস্থিত। ২০০৭ সালে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে এই স্থাপত্যকে অন্তর্ভুক্ত করা হয়। মূর্তিটি বানাতে ৭০০ টন কংক্রিট ব্যবহার করা হয়েছে। ১৯২৬ সালে মূর্তিটি বানানো শুরু হয়। ৫ বছর পর মূর্তিটি তৈরির কাজ শেষ হয়।

Share this post

Join the conversation