07:12:48 am
Sunday, August 23

মারপিট করতে গিয়ে আহত শাকিব খান

সিনেমার শুটিংয় চলাকালীন আহত হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। সোমবার (১৩ ফেব্রুয়ারি) আগুন চলচ্চিত্রের কিছু অবশিষ্ট অংশ শুটিংয়ের সময় এ ঘটনা ঘটে। সোমবার রাজধানীর আফতাব নগরে ছবির শুটিং চলছিল। এসময় মারপিটের শুটিংয়ের দৃশ্য ধারণের একপর্যায়ে আহত হন শাকিব। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাড়িতে বিশ্রাম নিচ্ছেন।  

ইউনিট-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আহত অবস্থায়ও কিছু সময় শুটিং করেন শাকিব খান। এরপর শুটিং শেষে রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গিয়ে পায়ের এক্স-রে করান তিনি।

সংবাদ মাধ্যমকে শাকিব খান জানিয়েছেন, বর্তমানে তিনি বাসায় আছেন। চিকিৎসকের পরামর্শ মেনে কয়েকটা দিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে। অভিনেতা বলেন, ‘হাসপাতাল থেকে এক্স-রে করানোর পর চিকিৎসকরা কিছু ওষুধ দিয়েছেন। দুই দিন পর আবার যেতে বলেছেন।’

‘আগুন’ সিনেমাটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। নানা সমস্যার কারণে দীর্ঘ সময় ধরে চলছে সিনেমাটির শুটিং। এটি শাকিব খান ও জাহারা মিতু জুটির প্রথম সিনেমা। আগামী ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার যাবতীয় প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা কর্তৃপক্ষ।

Share this post

Join the conversation