05:30:07 am
Sunday, August 23

নেদারল্যান্ডসে কুরআন অবমাননার ঘটনায় বাংলাদেশের আবারো নিন্দা

ইউরোপের দেশ নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগে এক উগ্র ডানপন্থি কর্মী পবিত্র কুরআন অবারো অবমাননা করায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মঙ্গলবার এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ এই ধরনের জঘন্য ঘটনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে এবং মুসলিমদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীকের অবমাননার যে কোনো কাজকে প্রত্যাখ্যান করে। বাংলাদেশ সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে এ ধরনের অযৌক্তিক উস্কানি ও ইসলামফোবিয়া বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আবারো আহ্বান জানায়।

Share this post

Join the conversation