05:12:54 am
Saturday, August 22

ঢাবির চারুকলায় বসন্ত উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বসন্ত উদযাপন করেছে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ। মঙ্গলবার পয়লা ফাল্গুন বসন্তের প্রথম দিন সকাল ৭টায়  বাদ্যযন্ত্রে দ্রুপত রাগ-বাহার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে। এতে রাগ পরিবেশন করেন লুম্বিনী তালুকদার, অব্যয়, ঋদ্ধি ও স্মরণিকা সাহা। পাখোয়াজে সংগত করেন প্রশান্ত ভৌমিক।

অনুষ্ঠানে একক আবৃত্তি করেন ভাস্বর বন্দোপাধ্যায়, নায়লা তারাননুম চৌধুরী কাকলি। এককসঙ্গীত পরিবেশন করেন ফাহিম হোসেন চৌধুরী, সালমা আকবর, লাইসা আহমেদ লিসা, প্রিয়াংকা গোপ, বিমান চন্দ্র বিশ্বাস ও সুচি দেবনাথ। দলীয়সঙ্গীত পরিবেশন করে গীতাঞ্জলি, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, বহ্নিশিখা, ও বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (ওয়াইজঘাট)। দলীয়নৃত্য পরিবেশন করে সুরঙ্গমা, ধৃতি, স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র, নৃত্যম, ভাবনা, গৌড়ীয় নৃত্য সারথী, সাধনা, নৃত্যনন্দন, স্পন্দন। এছাড়াও ছিলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠী চাকমাদের দলীয় নৃত্য পরিবেশনা।


বিকালের পর্বে উত্তরার ৩নং সেক্টরের রবীন্দ্র স্মরণী রোডের  বঙ্গবন্ধু মুক্ত মঞ্চ ও পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে অনুষ্ঠিত হয় বসন্ত বরণের নানা আয়োজন।

/এমএইচ/

Share this post

Join the conversation