08:26:22 am
Sunday, August 23

কানাডায় সড়ক দুর্ঘটনায় কুমার বিশ্বজিতের ছেলে মারাত্মক আহত

কানাডার টরেন্টোতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আরিয়ান আলম দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা বারৈ নামের ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। 

দুর্ঘটনায় আহত নিবিড় কুমার কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে। তিনি মারাত্মক আহত হয়েছেন। জানা গেছে তার অবস্থা আশঙ্কাজনক। নিবিড় কুমার গাড়ি চালাচ্ছিলেন।  

পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ির আরোহী দুইজন ঘটনাস্থলেই মারা যান। তৃতীয়জনকে হাসপাতালে নেয়ার পর মারা যান। আহত র (যিনি গাড়ি চালাচ্ছিলেন) অবস্থা আশঙ্কাজনক। তারা ৪ জনই আন্তর্জাতিক স্টুডেন্ট হিসেবে টরেন্টোতে বসবাস করতেন।  

কানাডা প্রবাসী সাংবাদিক শওগাত আলি সাগর তার ভেরিভাইড ফেসবুক থেকে কুমার বিশ্বজিতের ছেলে আহত হওয়ার তথ্য নিশ্চিত করেন। 

Share this post

Join the conversation