জোভান-পড়শীর প্রেমকাহিনি!
বহুল আলোচিত ‘পরাণ’ সিনেমাকে কেন্দ্র করে নির্মিত হলো ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘মনজুড়ে’! সিএমভির ব্যানারে এটির চিত্রনাট্য লিখেছেন ও নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন।
আর এতে জুটি হয়ে আসছেন ফারহান আহমেদ জোভান ও কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী।
নাটকটির গল্প প্রসঙ্গে জাকারিয়া সৌখিন বলেন, ‘এটি একটি প্রেমের গল্প। গল্পের দুই চরিত্র সুমন ও নীলার মধ্যে খানিক প্রেম হয় এবং তারা একদিন লুকিয়ে ‘পরাণ’ ছবিটি দেখতে যায় সিনেমা হলে। এরপর তাদের জীবনে নেমে আসে নাটকীয় দুর্ঘটনা।’

Join the conversation