05:13:06 am
Saturday, August 22

বিদায় নিচ্ছে শীত, বাড়ছে তাপমাত্রা

বসন্তের শুরুতেই বিদায় নিচ্ছে শীত। বিগত কয়েকদিনে চলা মৃদু শৈত্যপ্রবাহ কেটে গেছে। এখন থেকে প্রায় প্রতিদিনই দিন ও রাতের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়া হয়েছে শ্রীমঙ্গলে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

Share this post

Join the conversation