07:12:14 am
Sunday, August 23

বিপিএল ট্রফি এখন মেট্রোরেলে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের পর্দা উঠতে আর মাত্র একদিন বাকি। যেখানে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও প্রথমবার ফাইনালে উঠা সিলেট স্ট্রাইকার্স। 

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুই ফাইনালিস্ট দলের অধিনায়ককে নিয়ে আনুষ্ঠানিক ফটোসেশনের আয়োজন করা হয়। তবে এবার মাঠে ফটোসেশন না করে কিছুটা নতুনত্ব এনেছে বিসিবি। সম্প্রতি দেশের ইতিহাসে প্রথমবারের মতো যাত্রা শুরু হয় মেট্রোরেলের। যার আগারগাঁও স্টেশনের মেট্রোরেলে বসে ট্রফি নিয়ে ছবি তুলেছেন দুই দলের অধিনায়ক।

তবে কুমিল্লার অধিনায়ক হিসেবে যথারীতি ইমরুল কায়েস থাকলেও সিলেটের অধিনায়ক হিসেবে মাশরাফী বিন মোর্ত্তজা ফটোসেশনে উপস্থিত ছিলেন না। তার বদলে উপস্থিত ছিলেন দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এ সময় বেশ খোশ মেজাজে দেখা যায় এই দুই দলের অধিনায়ককে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করে ইমরুল কায়েস এটিকে উল্লেখ করেছেন ‘নতুন অভিজ্ঞতা’ হিসেবে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। এর আগে দুপুর ৩টায় মিরপুরের মাঠেই সমাপনী অনুষ্ঠান মাতাবেন দেশের জনপ্রিয় ব্যান্ড নগল বাউল জেমস এবং ওয়ারফেজ।

/এএ/

Share this post

Join the conversation