05:12:54 am
Saturday, August 22

নারীর চুল ছোট করার বিধান

মেয়েদের চুল ছোট করা কি জায়েজ? প্রয়োজনে চুলের অগ্রভাগ কাটা বৈধ হবে কি? নাকি চুল কখনোই কাটা যাবে না? 
ফারহাত নেত্রকোনা
উত্তর : হ্যাঁ, প্রয়োজনে নারীদের চুলের অগ্রভাগ কাটা যাবে। তবে এত বেশি পরিমাণ কাটা যাবে না, যার ফলে পুরুষের বাবরি চুলের মতো হয়ে যায়। তদ্রƒপ বিজাতীয় নারীদের মতো কোনো ফ্যাশন কাটিংও জায়েজ নয়। হাদিসে এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, নারীর সাদৃশ্য গ্রহণকারী পুরুষদের ওপর এবং পুরুষের সাদৃশ্য গ্রহণকারী নারীদের ওপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন (বুখারি : ৫৮৮৫)। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি ভিন্ন জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। (আবু দাউদ ৪০২৭; রদ্দুল মুহতার : ৬/৪০৭; ইমদাদুল আহকাম : ৪/৩৫৪)

Share this post

Join the conversation