07:12:13 am
Sunday, August 23

১০০০ টাকার নতুন নোট আসছে আজ

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আবদুর রউফ তালুকদারের সই করা ১০০০ টাকা মূল্যমানের নোট বৃহস্পতিবার বাজারে আসছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সই করা ১০০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এ নোট ইস্যু করা হবে।
 
নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতোই অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত এই নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে চালু থাকবে।
 
Share this post

Join the conversation