হলিউড অভিনেতার সঙ্গে প্রেম করতে চান কারিনা
হলিউড অভিনেতা রায়ান গসলিংয়ের সঙ্গে প্রেম করতে চান বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। হিন্দিতে তৈরি হতে যাচ্ছে হলিউডের মার্ভেল ইউনিভার্সের ‘ওয়েস্টল্যান্ডার্স’ সিরিজটি। এ সিরিজে ‘ব্ল্যাক উইডো’র চরিত্রে কণ্ঠ দেবেন কারিনা।
এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে কারিনা জানিয়েছেন, মনে পুষে রেখেছেন ‘দ্য নোটবুক’ খ্যাত অভিনেতা রায়ান গসলিংকে। সুযোগ পেলেই তার সঙ্গে প্রেম করবেন তিনি। অনেকেই হলিউডে নাম লিখিয়েছেন। তবে কারিনাকে দেখা যায়নি। কারিনা বলেন, ‘আমি কখনো হলিউডে কাজ করতেই চাইনি। আমি এখানে সংসার পেতেছি। আমার দুই সন্তান এখনও অনেক ছোট, তাদের ছেড়ে আমি যেতেই পারব না।’
মার্ভেল ইউনিভার্সের সিরিজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত কারিনা। তিনি বলেন, ‘শিল্পীরা এখান থেকে হলিউডে যাচ্ছেন, যদি সেখান থেকেও শিল্পীরা আমাদের দেশে আসেন কাজ করতে, তা হলে আমরা সম্মানিত হব। আমি রায়ান গসলিংয়ের সঙ্গে কাজ করতে চাই।’
- Tags:
- কারিনা

Join the conversation