06:28:23 am
Saturday, August 22

টানা দ্বিতীয় দিন বায়ু দূষণের শীর্ষে ঢাকা




আবারও দুর্যোগপূর্ণ বায়ু নিয়ে দূষণের শীর্ষে অবস্থান করছে রাজধানী ঢাকা। ঢাকায় চলতি বছরের জানুয়ারি মাসে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছে নগরবাসী। গত মাসে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ৩৩০। আজ তালিকার দ্বিতীয় স্থানে আছে ঘানার আক্রা, স্কোর ৩১৪। তৃতীয় স্থানে আছে চীনের রাজধানী বেইজিং, স্কোর ২২৩।


একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একিউআই স্কোরে আজ সকাল সাড়ে ৯টায় বায়ুর মানের নিরিখে দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ২১১। ১৯৪ স্কোর নিয়ে ভারতের দিল্লি আছে পঞ্চমে। এরপরে আছে পাকিস্তানের করাচি, স্কোর ১৯১ ও ভারতের মুম্বাই, স্কোর ১৮৭।

Share this post

Join the conversation