04:13:23 am
Wednesday, June 24

অভিনেতা চালাপতি রাও মারা গেছেন

দক্ষিণ ভারতের প্রবীণ অভিনেতা চালাপতি রাও মারা গেছেন। রোববার (২৫ ডিসেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই অভিনেতা।

দক্ষিণ ভারতের প্রবীণ অভিনেতা চালাপতি রাও মারা গেছেন। রোববার (২৫ ডিসেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। চালাপতি রাও তেলুগু সিনেমায় তার কমেডি এবং খলনায়ক চরিত্রের জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, হায়দরাবাদের বানজারা হিলসের এমএলএ কলোনিতে পুত্র রবি বাবুর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা চালাপতি রাও। রোববার সকালে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন চালাপতি রাও। তারপর মারা যান তিনি।

দীর্ঘ পাঁচ দশকের অভিনয় ক্যারিয়ারে প্রায় ৬ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন চালাপতি রাও। খল চরিত্রের পাশাপাশি অনেক সিনেমায় কমিক চরিত্রে অভিনয় করেছেন তিনি। বর্ষীয়ান এ অভিনেতা রেখে গেলেন দুই কন্যা এবং এক পুত্রকে। তার পুত্র রবি বাবুও একজন অভিনেতা, নির্মাতা ও প্রযোজক।

দক্ষিণী সিনেমা জগতে বড় ক্ষতি হয়ে গেলো চালাপতি রাওয়ের মৃত্যুতে। গত তিনদিনে এই নিয়ে দুজন অভিনেতা মারা গেলেন। গত ২৩ ডিসেম্বর প্রয়াত হন বর্ষীয়ান অভিনেতা কালিকা সত্যনারায়ণ। সেই শোক কাটতে না কাটতেই ফের দুঃসংবাদ। শোকের ছায়া নেমেছে বিনোদন জগতে। নেট দুনিয়ায় শোকপ্রকাশ করছেন নেটিজেনরা।