07:13:00 am
Sunday, August 23

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

অসুস্থবোধ করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সোয়া ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে নেওয়া হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে ছিলেন। সেখানেই তিনি অসুস্থ বোধ করেন। দ্রুততার সঙ্গে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এখনও বিস্তারিত জানার সুযোগ হয়নি।

গত ১৫ জানুয়ারি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতাল থেকে গত ১৭ জানুয়ারি স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফেরেন বিএনপি মহাসচিব। এরপর গত ১০ ফেব্রুয়ারি সস্ত্রীক সিঙ্গাপুর গিয়েছিলেন মির্জা ফখরুল। ৭৫ বছর বয়সী এই রাজনীতিবিদ সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে (এনইউএইচ) চিকিৎসা নেন। সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা করে পাঁচ দিন পর ১৬ ফেব্রুয়ারি দেশে ফেরেন তিনি।

Share this post

Join the conversation