08:47:04 pm
Monday, August 24

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) ভোর ৬ টা ১০ থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ। 

তবে ফেরি চলাচল বন্ধ থাকলেও দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় তেমন যানবাহনের সারির সৃষ্টি হয়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

এ সময় মাঝ নদীতে যানবাহন ও যাত্রী নিয়ে নোঙর করে আছে ছোট বড় কয়েকটি ফেরি। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হবে বলে জানান বিআইডব্লিউটিসির ওই কর্মকর্তা।

Share this post

Join the conversation