03:06:54 am
Friday, August 21

নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে ডেনমার্ক: ড্যানিশ রাষ্ট্রদূত

বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেন বলেছেন, পোশাক খাতের পর এবার বাংলাদেশের নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে ডেনমার্ক। অনিরাপদ খাবারের জন্য নানা রোগব্যাধি বাড়ছে। নিরাপদ খাদ্য নিশ্চিতে ড্যানিশ ফুড এজেন্সি আগামী মে মাস থেকে এ কাজ শুরু করবে।

সোমবার রাজধানীর গুলশানে ডেনমার্ক অ্যালামনাই নেটওয়ার্ক, বাংলাদেশের (ড্যান’বি) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। ডেনমার্কের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণকারীদের সংগঠন ড্যান’বি।

নেটওয়ার্কের আহ্বায়ক অ্যালবর্গ ইউনিভার্সিটি, ডেনমার্কের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বখতিয়ার রানার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. ইমরানুল হক, আমরিন তালুকদার, প্রফেসর ড. আকতার-উজ-জামান, ফয়সাল বিন মজিদ, দীন মোহাম্মদ, মো. হাসান ইমাম, সাংবাদিক এম মামুন হোসেন, ড. আবু হামজা প্রমুখ।

রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেন বলেন, ড্যান'বি দুই বন্ধু প্রতিম দেশের মধ্যে সম্পর্ক সুসংহত করতে ভূমিকা রাখবে।

Share this post

Join the conversation