প্রকাশ্যে ক্ষমা চাইলেন পূজা
জাজ মাল্টিমিডিয়ার হাত ধরেই শিশুশিল্পী থেকে নায়িকা হয়েছেন এ সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরী। এই প্রযোজনা প্রতিষ্ঠানের তিন ছবি দিয়ে আলোচনায় এসেছিলেন পূজা। পরবর্তীতে প্রযোজক কর্ণধার আবদুল আজিজের সঙ্গে ব্যক্তিগত মনোমানিল্যের কারণে প্রযোজনা সংস্থা থেকে বেরিয়ে আসেন এই অভিনেত্রী।
অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক ছবি করলেও আলোচনার চেয়ে সমালোচনার মুখে পড়েন পূজা। এ কারণেই আবারও জাজে ফিরতে চাইছেন তিনি। জাজ থেকে বেরিয়ে আসা যে ভুল সিদ্ধান্ত ছিল সেটি বুঝতে পেরে অনুশোচনায় ভুগছেন এই নায়িকা। তাই ক্ষমা চেয়ে সোমবার দুপুরে পূজা একটি পোস্ট দিয়ে লিখেছেন, আমার বয়স অল্প। না বুঝে হয়তো ভুল করেছি। ছোট বোন মনে করে আমাকে ক্ষমা করে দেবেন।
পূজা চেরী তার পোস্টে লিখেছেন, আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করিয়েছে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে আবদুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু, নুসরাত ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রায়হান রাফি ভাইয়াসহ আরও অনেকে মিলেই জাজ। আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দেবেন।
- Tags:
- পূজা
