06:16:10 am
Wednesday, June 24

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে ৪ ফেরি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোর রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌদুর্ঘটনা এড়াতে

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোর রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এ সময় শতাধিক গাড়ী নিয়ে দিক ভুলে মাঝ নদীতে আটকা পরে চারটি ফেরি।

ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকে পড়েছে শত শত যানবাহন। তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার দিবাগত রাত থেকে নদী ও সড়ক পথে কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। মঙ্গলবার ভোর রাতে নদীপথে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নদী পথের মার্কিং আলো অস্পষ্ট হয়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় শতাধিক গাড়ী নিয়ে দিক ভুলে মাঝ নদীতে আটকা পরে চারটি ফেরি।