দক্ষিণখানে দেয়াল ধসে দুই বছরের শিশুর মৃত্যু
রাজধানীর দক্ষিণখানে দেয়াল ধসে প্রাণ গেছে মোহাম্মদ ইয়াসিন নামে দুই বছরের এক শিশুর। সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণখান চালাবনের বালুর মাঠের পঞ্চম শিশু মৃত্যু নামক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ওই শিশু ময়মনসিংহের নান্দাইল উপজেলার চড় চিরামপুর গ্রামের সোহাগের ছেলে। দক্ষিণখানের চালাবনে একটি ভাড়া বাসায় বাবা-মার সঙ্গে ভাড়া থাকত ওই শিশু।
স্থানীয় ও শিশুর স্বজনরা জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে যাচ্ছিলে ইয়াসিন। এ সময় ভবনের বাউন্ডারি দেয়াল ধসে পড়ে তার ওপর। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।
দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল হক মিঞা বলেন, একটি ভবনের বাউন্ডারির ওয়াল ধসে শিশুটি মারা গেছে। এ ঘটনায় কেউ আটক বা গ্রেফতার নেই।

Join the conversation