12:46:03 am
Tuesday, August 25

সাড়ে ৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

প্রায় সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটে নদীপথে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ভোর রাত পৌনে ৪টার দিকে নদীপথে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

জানা গেছে, রাতে ফেরি চলাচল বন্ধ ঘোষণার পর মাঝ নদীতে আটকা পড়ে ৩টি ফেরি। ফলে তীব্র শী‌তে ভোগা‌ন্তিতে পড়ে যানবাহনের চালক ও যাত্রীরা।

বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়া‌তে রাত ৩টা ৪০ মিনিটি থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়। এতে মাঝ নদীতে কেরামত আলী, মাধবীলতা ও কুমিল্লা নামের ৩‌টি ফেরি নোঙর ক‌রে ছিল। কুয়াশার ঘনত্ব কে‌টে যাওয়ায় পুনরায় চলাচল শুরু হয়েছে।

Share this post

Join the conversation