12:46:04 am
Tuesday, August 25

বিএনপি নেতারা মুখ দেখাতে পারছে না: তথ্যমন্ত্রী

হাকডাকের মাধ্যমে আন্দোলনে ব্যর্থ নেতাকর্মীদের সান্ত্বনা দেয়ার চেষ্টা করছেন বিএনপির সিনিয়র নেতারা এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি। তারা সমাবেশে ১০ লাখ মানুষের কথা বলে ৫০ হাজার মানুষের জমায়েত করেছে।

মঙ্গলবার সকালে বনানী কবরস্থানে সৈয়দ আশরাফুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ আরো বলেন, বিএনপির হাঁক-ডাক খালি কলসি বাজার মতো। তাদের আন্দোলনে জনসম্পৃক্ততা নেই। এমনকি দলের কর্মীরাও তাদের সঙ্গে নেই।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে স্মরণ করে তিনি বলেন, পরিশীলিত মানুষ ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। সংকটের সময় কিভাবে নেতৃত্ব দিতে হয়, তার জীবনী থেকে নতুন প্রজন্মের নেতাকর্মীদের শেখার আছে বলেও জানান তিনি। 

তিনি আরও বলেন, প্রভাবশালী হয়েও কখনও লোভ লালসা বশ করতে পারেনি তাকে। সারা জীবন বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করেছেন সৈয়দ আশরাফ। 

Share this post

Join the conversation