03:14:22 am
Sunday, August 23

 করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত  হয়ে কেউ মারা যায়নি। তবে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ২১ জন। আক্রান্তদের মধ্যে ১৭ জন ঢাকা বিভাগের, ময়মনসিংহে একজন  সিলেট একজন এবং রাজশাহী বিভাগের ২ জন আক্রান্ত হয়েছেন। বাকি চার বিভাগ অর্থাৎ  চট্রগ্রাম, রংপুর, খুলনা ও বরিশাল  বিভাগে কেউ আক্রান্ত হননি। এর আগের দিন মঙ্গলবার করোনায় মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছিলেন ৩১ জন। এছাড়া  গত একদিনে পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬২ শতাংশে। যা আগের দিন এই শনাক্তের ছিল শূন্য দশমিক ৭৪ শতাংশ।  

বুধবার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশে করোনায় এখন পর্যন্ত  মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪০ জনের। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ২০৮ জন হয়েছে।  দেশে গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১২ জন। এই নিয়ে দেশে এ পর্যন্ত মোট করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৮ হাজার  ১৪২ জন। এছাড়া দেশে এখন পর্যন্ত ১৩ দশমিক ৪২ শতাংশ রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

Share this post

Join the conversation