পেটের চর্বি থেকে মুক্তির উপায়
পরিশ্রম বা ব্যায়ামের অভ্যাস না থাকলে নিয়মিত বাড়তে থাকে ওজন। এগিয়ে যাওয়ার লড়াইয়ে অন্য সব অঙ্গকে পেছনে ফেলে দেয় পেট। এ থেকে মুক্তির জন্য পরিশ্রমের বিকল্প নেই। পরিশ্রমের সঙ্গে যাঁদের সম্পর্ক নেই তাঁদের সামনে ব্যায়ামের বিকল্প নেই। যেসব ব্যায়ামে পেটের চর্বি থেকে মুক্তি পাওয়া যায় সে সম্পর্কে আজকের আলোচনা দৌড় চর্বি কমানোর জন্য সবচেয়ে ভালো উপায় দৌড় ও হাঁটা। এই...
পরিশ্রম বা ব্যায়ামের অভ্যাস না থাকলে নিয়মিত বাড়তে থাকে ওজন।
এগিয়ে যাওয়ার লড়াইয়ে অন্য সব অঙ্গকে পেছনে ফেলে দেয় পেট।
এ থেকে মুক্তির জন্য পরিশ্রমের বিকল্প নেই। পরিশ্রমের সঙ্গে যাঁদের সম্পর্ক নেই তাঁদের সামনে ব্যায়ামের বিকল্প নেই।
যেসব ব্যায়ামে পেটের চর্বি থেকে মুক্তি পাওয়া যায় সে সম্পর্কে আজকের আলোচনা
দৌড়
চর্বি কমানোর জন্য সবচেয়ে ভালো উপায় দৌড় ও হাঁটা। এই কাজটি করতে আপনার তেমন কিছুর প্রয়োজন নেই, শুধু দরকার এক জোড়া কেডস। দৌড় ও হাঁটার মধ্যে সবচেয়ে উপকারী দৌড়। এতে বেশি ক্যালরি ক্ষয় হয়। তাই বলে হাঁটাকে কম গুরুত্ব দিলে চলবে না। উপকারের লড়াইয়ে দৌড় থেকে খুব একটা পিছিয়ে নেই হাঁটা।
সাইকেল চালানো
সাইকেল চালানো দারুণ এক ব্যায়াম।
এই ব্যায়ামে শরীরের চর্বি থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। একজন সাধারণ মানুষ ৩০ মিনিট সাইকেল চালালে ২৫০ থেকে ৫০০ ক্যালরি ক্ষয় হয়।
এক্সারসাইজ বল ক্রাউঞ্চ
এই ব্যায়ামে দারুণ উপকার পাওয়া যায়। কেননা শরীরের অনেক অঙ্গই এই ব্যায়ামের সঙ্গে যুক্ত। এ জন্য দরকার একটি এক্সারসাইজ বল। এক্সাসরাইজ বলের ওপর চিত হয়ে এমনভাবে শুতে হবে, যেন পিঠ বলের ওপর থাকে এবং পা দুটি থাকে মাটিতে।
এবার হাত দুটি গুণচিহ্নের আকারে বুকের অথবা মাথার নিচে রাখতে হবে। এবার পিঠকে বলের স্পর্শে রেখে বুক ও মাথা ওপরের দিকে তুলে আবার আগের অবস্থানে ফিরতে হবে।
খেয়াল রাখতে হবে, অনুশীলনের সময় যেন বল স্থির থাকে।
