নর্থ সাউথের অধ্যাপক সিজার নিখোঁজ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক মুবাশ্বার হাসান সিজারকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
গতকাল মঙ্গলবার বিকেল থেকে তিনি নিখোঁজ থাকার পর রাতে তার বাবা অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা মোতাহার হোসেন খিলগাঁও থানায় একটি জিডি করেছেন।
জিডি’র বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানা। জিডি নম্বর ৪০৪।
অধ্যাপক সিজারের চাচা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিস) জ্যেষ্ঠ গবেষণা ফেলো মঞ্জুর হোসেন জানান, গত ২৫ অক্টোবর কেউ একজন ছাত্র পরিচয় দিয়ে সিজারকে খুঁজতে বাসায় এসেছিল।
সিজার তখন বাসায় ছিলেন না। এরপর থেকেই সিজার নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন।
এরপর সিজার নিরাপত্তার জন্য বাসায় সিসি ক্যামেরাও স্থাপন করেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বেলাল আহমেদ বলেন, মঙ্গলবার তিনি তার অনুষদে খোজ নিয়ে জেনেছেন যে মঙ্গলবার মুবাশ্বার হাসান বিশ্ববিদ্যালয়ে এসেছেন এবং কাজ করেছেন।
এরপর বিকেল থেকে তার ফোন বন্ধ বলে তার সহকর্মীরা জানিয়েছেন। তার কি হয়েছে এ বিষয়ে কেউ কিছু বলতে পারছে না।

Join the conversation