12:46:47 am
Tuesday, August 25

৫৮২ কোটি টাকার সার আত্মসাতের অভিযোগ তদন্তের নির্দেশ

সরকারিভাবে আমদানি করা ৫৮২ কোটি টাকার সার আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এই নির্দেশ দিয়েছে আদালত। ৬০ দিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

পত্রিকায় প্রকাশিত ‘আত্নসাৎ ৫৮২ কোটি টাকার সার’ শিরোনামে একটি প্রতিবেদন দুদক আইনজীবী খুরশীদ আলম খান আদালতের নজরে আনলে এই নির্দেশ দেয় আদালত। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত  হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত রুলসহ এই আদেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

Share this post

Join the conversation