06:23:43 am
Friday, August 21
ফাইল ছবি

অভিজ্ঞতা ছাড়াই 'ভিসা এক্সিকিউটিভ'-এ জনবল নেবে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া

অভিজ্ঞতা ছাড়াই 'ভিসা এক্সিকিউটিভ'-এ জনবল নেবে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায়। ব্যাংকটি ভিসা এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে।

তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি। পদটির জন্য পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।

পদের নাম
ভিসা এক্সিকিউটিভ

যোগ্যতা

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। পদটির জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।

চাকরির বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১৫ হাজার টাকা। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়োগ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত ‘ভিসা প্রেসিডেন্ট (ওপিএস), স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, কান্ট্রি অফিস, ৫৭-৫৭/এ উদয় টাওয়ার (প্রথম ফ্লোর), গুলশান এভিনিউ, ঢাকা’ এই ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদন করা যাবে আগামী ২০ নভেম্বর ২০১৭ পর্যন্ত।

Share this post

Join the conversation