05:36:34 am
Friday, August 21

রসিক ২৬ নম্বর ওয়ার্ডে ১৫ জানুয়ারি পুনরায় ভোট

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে সমান ভোট পাওয়া দুই কাউন্সিলর প্রার্থীর জন্য ফের ২৬ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ১৫ জানুয়ারি ওই ওয়ার্ডে নতুন করে ভোট নেওয়া হবে। এতে শুধু সমান ভোট পাওয়া কাউন্সিলর প্রার্থী মো. শাহাজাদা আরমান ও সাইফুল ইসলাম ফুলু প্রতিদ্বন্দ্বিতা করবেন।


বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে ১৫ জানুয়ারি পুনরায় ভোটগ্রহণ ও অন্যান্য ব্যবস্থা নিতে স্থানীয় নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।


রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর পদে এমএ রাজ্জাক ম-ল (লাটিম), মো. শাহাজাদা আরমান (ঠেলাগাড়ি) ও মো. সাইফুল ইসলাম ফুলু (ঘুড়ি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Share this post

Join the conversation