10:09:24 am
Sunday, August 23
ছোট শিশুর বড় মন!

ছোট শিশুর বড় মন!

ছোট শিশুর বড় মন!

বয়স মাত্র দেড় বছর। এই বয়সেই পশুপাখিদের প্রতি ভালোবাসার অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে শিশুটি। কর্নাটকের হুবলিতে বসবাস করে শিশুটির পরিবার।

বাবা-মাকে সাথে নিয়ে নিয়মিত খাবার দেয় বানরদের। বানররাও তার হাত থেকে খাবার নেয়। বানরদের সাথে গড়ে উঠেছে বন্ধুত্ব।

খাবার দেওয়ার পাশাপাশি বানরদের সাথে খেলা করে শিশুটি। বানররাও তার মানব বন্ধুর সাথে খুব ভালো ব্যবহার করে।

শিশুটির বাবা-মা জানান, মাত্র এক বছর বয়স থেকেই বানরদের সাথে তার এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে।

বানরদের সাথে খেলায় খুব মজা পায় শিশুটি।

তার বানর বন্ধুরা কখনো তার প্রতি সহিংস আচরণ করে না। প্রতিদিন সকাল বেলা শিশুটির সাথে খেলতে চলে আসে বানররা।

তাদের মতে, পৃথিবীর সব মানুষরা যদি পশুপাখিদের প্রতি এমন সহমর্মিতা প্রকাশ করতো তাহলে পৃথিবীটা আরো সুন্দর হতে পারত।-ইউপিআই

Share this post

Join the conversation