03:23:17 am
Saturday, August 22
মোজায় বড্ড দুর্গন্ধ, গ্রেপ্তার যুবক!

মোজায় বড্ড দুর্গন্ধ, গ্রেপ্তার যুবক!

মোজায় দুর্গন্ধ নিয়ে যারা গণপরিবহনে যাতায়াত করেন তারা সাবধান। এ জন্য আপনি গ্রেপ্তারও হতে পারেন! সম্প্রতি এমন এক ঘটনা ঘটল ভারতে।

ভারতে পুলিশ বলছে, মোজার দুর্গন্ধের কারণে এক ব্যক্তির সাথে বাসের অন্যান্য যাত্রীদের ঝগড়া শুরু হলে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

বাসের যাত্রীরা ২৭ বছর বয়সী ওই ব্যক্তি প্রকাশ কুমারের বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের করেছেন। তার বিরুদ্ধে, পাবলিক নুইসেন্স বা 'জনগণের মধ্যে অসুবিধা' ঘটানোর অভিযোগ আনা হয়েছে।

ভারতের রাজধানী দিল্লিগামী একটি বাসে মি. কুমার তার পায়ের জুতা-মোজা খুলে ফেলার পর এই ঘটনা ঘটেছে।

ওই দুর্গন্ধ এতটই তীব্র ছিল যে অন্যান্য যাত্রীরা তাকে তার মোজা জোড়া ব্যাগের ভেতরে রাখতে অথবা বাসের বাইরে ছুড়ে ফেলতে বলেন।

কিন্তু তিনি সেটা করতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। তখন যাত্রীরা বাসের চালককে উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচলের একটি পুলিশ স্টেশনে বাসটিকে নিয়ে যেতে বাধ্য করেন।

ওই পুলিশ স্টেশনেই মোজার মালিকের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করা হয়।

কিন্তু মি. কুমার হিন্দুস্তান টাইমস সংবাদপত্রকে বলেছেন, তার মোজা থেকে কোনো দুর্গন্ধ বরে হচ্ছিল না।

তিনি জানান, যাত্রীরা কোনো কারণ ছাড়াই তার সাথে তর্ক করছিল।
পুলিশ জানিয়েছে যে আটকের পর সে ব্যক্তিকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে। সূত্র : বিবিসি

Share this post

Join the conversation