12:47:50 am
Tuesday, August 25

আমার স্বামী সাবেক ছাত্রলীগ নেতা, তার কাছ থেকে রাজনীতি শিখেছি: মাহি

নায়িকা মাহিয়া মাহি বলেছেন, ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে অনেক কিছু শেখার আছে। আমি দীর্ঘদিন থেকেই মানবতার সেবামূলক কাজ করে আসছি। কিন্তু এখন পুরোদস্তুর রাজনীতি করছি। একজন সাবেক ছাত্রলীগ নেতা ও আমার স্বামী রকিব সরকারের কাছ থেকে শিখে। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও একজন সাবেক ছাত্রলীগ নেত্রী। তার নেতৃত্ব দেশ আজ অনেক এগিয়ে।

বুধবার (৪ জানুয়ারি) রাত ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার রামেশ্বর পাইলট ইন্সটিটিউট মাঠে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা  তিনি বলেন।

মাহি বলেন, আমরা দেখেছি ছাত্রলীগের নেতাকর্মীরা মহামারী করোনার সময়ে কৃষকদের ধান কেটে দিয়েছে। তারা দেশের জন্য কতটা আন্তরিক ও দেশপ্রেম নিয়ে কাজ করে। এটাই তার প্রমাণ। তাদের সকলের প্রতি অনেক শ্রদ্ধা।

তিনি আরও বলেন, আগামী ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিবেন। নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয় যুক্ত করতে হবে।

এ সময় মাহির সঙ্গে উপস্থিত ছিলেন তার স্বামী আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক উপ কমিটির সদস্য রকিব সরকার, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন শাহ্, জেলা পরিষদের সদস্য হোসনে আরা পাখিসহ অঙ্গ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Share this post

Join the conversation