মহিলা অধিদপ্তরে কর্মখালি
লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মহিলাবিষয়ক অধিদপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৮২ জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।
আবেদন করা যাবে ১৫ জানুয়ারি পর্যন্ত।
আবেদন যোগ্যতা :
এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরা পদটিতে আবেদন করতে পারবেন। আবেদনকারীর প্রতি মিনিটে বাংলা কমপক্ষে ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দ টাইপ করার গতি থাকতে হবে। এ ছাড়া বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
যাদের জন্য প্রযোজ্য :
নরসিংদী, ফরিদপুর, টাঙ্গাইল, জামালপুর, চাঁদপুর, ফেনী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, খুলনা, মাগুরা, নড়াইল, বাগেরহাট, কুষ্টিয়া, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী বাদে অন্য সব জেলার প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন।
বেতন-ভাতা :
মাসে ৯৩০০-২২৪৯০ টাকা স্কেলে বেতন দেওয়া হবে। এ ছাড়াও থাকবে অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদন বিস্তারিত :
নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায়- মহাপরিচালক, মহিলাবিষয়ক অধিদপ্তর, ৩৭৩, ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা।

Join the conversation