03:12:09 am
Friday, August 21
ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনে জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধ প্যানেলের নিরংকুশ জয়, সভাপতি ড. মিজান, সম্পাদক ড. অলিউল্লাহ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে-২০১৮ এমহান মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জিয়া পরিষদ ও গ্রীন ফোরাম পন্থি অধ্যাপক ড. মিজানুর রহমান সভাপতি ও অধ্যাপক ড. অলিউল্ল্যাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সভাপতি সাধারণ সম্পাদকসহ ১৫ পদের ১৪টি পদে জয়ী হয়েছে ডানপন্থী প্যানেলের পার্থীরা। আওয়ামী প্যানেল থেকে শুধুমাত্র একটি সদস্য পদে জয়ী হয়েছে তারা।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয় অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

নির্বাচনে ৩৫২ জন ভোটারের মধ্যে ২৯২ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটগ্রহণ শেষে রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ড. মিজানুর রহমান ১৬৪ ভোট পেয়ে জয় লাভ করেছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. মো. অলিউল্ল্যাহ ১৪৪ ভোট পেয়ে জয় লাভ করেন।

এছাড়া সহ-সভাপতি পদে ১৫৮ ভোট পেয়ে প্রফেসর ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৫৯ ভোট পেয়ে ড. এ এস এম আইনুল হক আকন্দ এবং ১৪৬ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে ড. আসাদ-উদ-দৌলা নির্বাচিত হয়েছেন।

একই প্যানেল থেকে সহ-সভাপতি পদে অধ্যাপক ড. শহীদ মোহা. রেজোয়ান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. এ এস এম আয়নুল হক আকন্দ ও কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মো. আসাদ-উদ-দৌলা নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য পদে বিজয়ী হয়েছেন-অধ্যাপক ড. নজিবুল হক, অধ্যাপক ড. মো. আবু সিনা, অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. এ কে এম রাশেদুজ্জামান, অধ্যাপক ড. মো. মতিনুর রহমান, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. নুরুন্নাহার, অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম, অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও জনাব মো. আনিচুর রহমান।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আখতার হোসেন।

সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মো. লুৎফর রহমান ও জনাব সাজ্জাদুর রহমান টিটু।

Share this post

Join the conversation