08:17:37 am
Saturday, August 22
ফাইল ছবি

স্টেডিয়ামের ফ্লাডলাইটের টাওয়ারে সারারাত যুবক, অতঃপর...

স্টেডিয়ামের ফ্লাডলাইটের টাওয়ারে সারারাত যুবক, অতঃপর...

স্টেডিয়ামের ফ্লাডলাইটের টাওয়ারে বৈদ্যুতিক তার চুরি করতে উঠেছিলেন এক যুবক। বিষয়টি নৈশপ্রহরীদের নজরে এলেও যুবক নামতে নারাজ।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সারারাত চেষ্টার পর ভোরে ওই যুবককে নামাতে সক্ষম হন।

এর পর যুবককে তুলে দেয়া হয় পুলিশের হাতে।

রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

ওই যুবক নওগাঁর মান্দা উপজেলার খুদিয়াডাঙ্গা গ্রামের বাবুল হোসেনের ছেলে নয়ন আলী (৩০)।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন, নয়ন টাওয়ার থেকে নামতে চাইছিলেন না।

ফায়ার সার্ভিসের লোকজন তাকে টাওয়ার থেকে নামান। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

এ ব্যাপারে রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, আটক চোর নয়ন আলীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

তাকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Share this post

Join the conversation