10:18:11 am
Friday, August 21
একাধিক পদে মাইলস্টোন স্কুলে নিয়োগ

একাধিক পদে মাইলস্টোন স্কুলে নিয়োগ

মাইলস্টোন স্কুল ও কলেজ (ইংরেজি ভার্সন) শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি হেড মাস্টার, সিনিয়র টিচার ও অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি।

পদের নাম
হেড মাস্টার, সিনিয়র টিচার ও অ্যাসিস্ট্যান্ট টিচার

যোগ্যতা
হেড মাস্টার (ইংরেজি ভার্সন)

প্রার্থীকে বিএ/এমএ এবং বি.এড ডিগ্রিধারী হতে হবে। যেকোনো স্বীকৃত স্কুলে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

সিনিয়র টিচার (ইংরেজি ভার্সন)

বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, পদার্থ, বিজিএস, আরএসটি, আইসিটি, কৃষি ইত্যাদি বিষয়ে সিনিয়র টিচার নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীকে যেকোনো ইংরেজি মাধ্যম স্কুলে সংশ্লিষ্ট পদে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অ্যাসিস্ট্যান্ট টিচার (ইংরেজি ভার্সন)

পদটিতে শুধু মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম স্নাতক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদন করা যাবে আগামী ২০ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত

লিখিত পরীক্ষার সময়

আগামী ২৩ ডিসেম্বর, ২০১৭ তারিখ সকাল ১০টায় ‘হাউজ নং # ১৩, রোড নং # ৮, সেক্টর নং # ৭, উত্তরা, ঢাকা’ এই ঠিকানায় লিখিত পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে।

Share this post

Join the conversation