01:52:21 am
Tuesday, August 25

উচ্ছ্বসিত বাঁধন

বড় পর্দার পাশাপাশি ওটিটিতে আলো ছড়াচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার অভিনীত ‘গুটি’ ওয়েব সিরিজটি দর্শকরা দেখছেন। এই সিরিজে অভিনয় করতে গিয়ে সত্যি সত্যি মাদক নিয়েছিলেন বাঁধন। তথ্যটি জানিয়েছেন ‘গুটি’ সিরিজের নির্মাতা শঙ্খদাস গুপ্ত। চরিত্রকে জীবন্ত করে তুলতে অনেক কষ্ট করতে হয়েছে বাঁধনকে।


নির্মাতা বলেন, ‘মাদক পাচারকারী নারীরা যেভাবে শরীরের মধ্যে মাদক নিয়ে পাচার করে বাঁধন সেই পরিস্থিতি বোঝার জন্য নিজের শরীরে মাদক নিয়েছিল! যেটা আপনারা সিরিজ দেখলেই বুঝবেন।’ বাঁধন বলেন, আমরা সবাই মিলে অনেক কষ্ট করে কাজটা করেছি। যারা দেখেছেন প্রত্যেকেই প্রশংসা করেছেন। বেশ ভালো লাগছে। ‘গুটি’ ওয়েব সিরিজটিতে মাদক কারবারির গল্প উঠে এসেছে। সুলতানা নামের এক ড্রাগ ডিলারের চরিত্রে দেখা গেছে বাঁধনকে। এতে তার বিপরীতে আছেন শাহরিয়ার নাজিম জয়। 


এদিকে বছরের শুরুতে আরও একটি আনন্দের খবর পেয়েছেন বাঁধন। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘রেহানা মরিয়ম নুর’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেতে যাচ্ছেন এই অভিনেত্রী। বিষয়টি জানতে চাইলে বাঁধন বলেন, এখনও বিষয়টি আনুষ্ঠানিকভাবে আমাকে জানানো হয়নি। তাই এই বিষয়টি নিয়ে কিছু বলতে পারছি না। তবে গতকাল সকাল থেকে মোবাইল ফোন ও সামাজিক মাধ্যমে অনেকের কাছ থেকে অভিনন্দন বার্তা পেয়েছেন বলে জানালেন এই অভিনেত্রী। তার কণ্ঠে উচ্ছ্বাসইফুটে এসেছে।

Share this post

Join the conversation