12:31:11 pm
Saturday, August 22
৬ কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল

৬ কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল


রাজধানীর বিভিন্ন জায়গায় অবৈধ ও অননুমোদিত সাইনবোর্ড, পোস্টার, ফেস্টুন, ওভারহেড সাইনবোর্ড অপসারণ না করায় ছয়টি কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসিসির রাজস্ব কর্মকর্তা রবীন্দ্র শ্রী বড়ুয়া।

সবকটি কোচিং সেন্টারই রাজধানীর ফার্মগেট এলাকায় অবস্থিত।

লাইসেন্স বাতিলকৃত কোচিং সেন্টার গুলো হল- ইউসিসি কোচিং সেন্টার, ইউনিএইড কোচিং সেন্টার, আইকন কোচিং সেন্টার, আইকন প্লাস কোচিং সেন্টার, ওমেকা কোচিং সেন্টার ও প্যারাগন কোচিং সেন্টার।


অবৈধভাবে পোস্টার লাগানোর বিষয়ে এই কোচিং সেন্টারগুলোকে এর আগে সতর্ক করা হয়েছিল।


এ ছাড়া বিভিন্ন সময়ে দেয়াল লিখন ও পোস্টার নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিভিন্ন কোচিং সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এরপরও সংশোধন না হওয়ায় এসব কোচিং সেন্টারের ট্রেড লাইসেন্স বাতিল করা হয়।

Share this post

Join the conversation