10:12:56 am
Sunday, August 23
ফাইল ছবি

কিনেছেন বিএমডব্লিউ, কিন্তু দাম মেটাচ্ছেন খুচরা পয়সায়!‌

বিএমডব্লিউয়ের মতো দামী গাড়ি কিনেছেন এক ব্যবসায়ী।

কিন্তু তিনি সেই গাড়ির দাম মেটাচ্ছেন খুচরা পয়সায়। অবিশ্বাস্য মনে হলেও এমনটাই ঘটেছে চীনে। 

জানা গেছে, কয়েকটি কিস্তিতে সেই চীনা ব্যবসায়ী সেই গাড়ির দাম মেটাবেন। তার প্রথম কিস্তিটা তিনি দিয়েছেন খুচরা পয়সায়।

আমাদের দেশে হলে নির্ঘাত দোকানদার দাম নিতে অস্বীকার করতেন। তবে চীনের সেই দোকানের কর্মচারীরা কিন্তু সুবোধ বালকের মতোই খুচরো পয়সা গুনে নিয়েছেন।

পরিমাণটা কিন্ত কম নয়। চার লক্ষ হুয়ান।  যা প্রায় ৪০ লক্ষটাকার কাছাকাছি। 

গত ১৮ ডিসেম্বর ঘটেছে এই ঘটনা। বিএমডব্লিউএর পুটিয়ান প্রদেশের সেলস ম্যানেজার জানিয়েছেন, সেই ক্রেতা একজন খুচরো পণ্যের ব্যবসায়ী।

যাতে তাকে নিয়ে কোনও বিদ্রুপ করা না হয়, সেই কারণে তার নামপ্রকাশ করা হয়নি। 

বিএমডব্লিউ কেনার জন্য কয়েকবছর ধরে একটু একটু করে সঞ্চয় করেছিলেন তিনি।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, বাকি টাকাটাও যদি তিনি খুচরাতে দেন, তাহলেও কোনও আপত্তি নেই।

Share this post

Join the conversation