টেইলর সুইফটের পোষা বিড়ালের সম্পদ হাজার কোটি টাকার
মার্কিন পপ তারকা টেইলর সুইফটের বিড়াল প্রেমের কথা এখন খুব একটা অজানা নয়। ৩৩ বছরের এই গায়িকার সঙ্গে সমান তালে জনপ্রিয় হচ্ছে তার পোষা বিড়াল অলিভিয়া বেনসন। রোলিং স্টোনের রিপোর্ট বলছে অলিভিয়া এখন বিশ্বের ধনীতম পোষ্যদের তালিকায় তিনে। তার মোট সম্পত্তির পরিমাণ ৯৭ মিলিয়ন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় যা হাজার কোটি টাকার ওপরে।
মূলত ইনস্টাগ্রাম থেকেই অলিভিয়ার এই জনপ্রিয়তা। সম্প্রতি 'অল অ্যাবাউট ক্যাটস' সংস্থার তথ্য নিয়ে স্টাইল লিস্ট তৈরি হয়েছে বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস। তারা ইনস্টাগ্রাম তথ্য থেকেই এই পরিসংখ্যান বানিয়েছে। অলিভিয়া সোশ্যাল মিডিয়ায় দারুণ প্রভাব বিস্তার করেছে।
যদিও অলিভিয়ার কোনও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। তবে টেলরের মাধ্যমেই তার জনপ্রিয়তা অন্য় মাত্রায়। টেলর অলিভিয়াকে নিয়েই বিভিন্ন দেশে ট্যুর করেন। এমনকী একাধিক মিউজিক ভিডিওতে কাজ করেছে অলিভিয়া। বড় বাজেটের বিজ্ঞাপনেও অলিভিয়া ক্যামিও চরিত্রে অভিনয় করেছে। ২০২০ সালে টেলর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন অলিভিয়ার। বিড়ালটি পা ছড়িয়ে বসেছিল সোফায়। সেই ছবি ২০ লাখ লাইক পেয়েছিল। অলিভিয়ার সঙ্গে পপ সেনসেশন সেলেনা গোমেজেরও ছবি রয়েছে।
বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয় টেলর সুইফট। সারা বিশ্বে ট্যুর করে বছরে প্রায় ১৫ কোটি ডলার অর্জন করেন এই মার্কিন সঙ্গীতশিল্পী।
- Tags:
- টেইলর সুইফট
- বিনোদন
- মিউজিক

Join the conversation